Sunday, March 22, 2026

‘অপপ্রচার বন্ধ করুন’ নাদিম প্রসঙ্গে মুখ খুললেন নীরজ

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ফাইনালে নীরজ চোপড়ার ( Neeraj Chopra) জ্যাভলিন নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের( Pakistan) প্রতিযোগী আরশাদ নাদিম। এই খবর প্রকাশ হতেই তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া। বলা হয় নীরজের খারাপের জন‍্য জ‍্যাভলিন নিয়ে যান নাদিম। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং নীরজ চোপড়া। বললেন, অপপ্রচার বন্ধ করুন। সেই ঘটনায় নাদিমের কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।

এদিন এক সাক্ষাৎকারে নীরজ বলেন,” সকলকে অনুরোধ আমার নাম নিয়ে নিজেদের কার্যসিদ্ধি করবেন না। খেলা আমাদের শেখায় একসঙ্গে থাকতে। আলাদা করতে নয়। আমি হতাশ কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে। আমি এক সংবাদপত্রকে সাক্ষাৎকারে বলেছিলাম, ফাইনালে থ্রোয়ের আগে পাকিস্তানের প্রতিযোগী আমার জ্যাভলিন নিয়ে গিয়েছিল। ও অনুশীলন করছিল ওটা নিয়ে। আমি থ্রো করব বলে চেয়ে নিয়েছিলাম সেটা। এটা কোনও বড় ব্যাপার নয়। আমরা সবাই এক জায়গায় জ্যাভলিন রাখি। সেখান থেকে যে কেউ সেই জ্যাভলিন নিতে পারে। এটাকে খুব বড় করে দেখার দরকার নেই। আমার খারাপ লাগছে যে আমার এই একটা কথা নিয়ে সেটাকে এত বড় করা হচ্ছে। যেটা খুবই খারাপ।”

আরও পড়ুন:মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যাবর্তন এসসি ইস্টবেঙ্গলের

 

Related articles

ছিঁড়ল ওভারহেডের তার: ছুটির দিনে ব্যাহত হাওড়ায় রেল পরিষেবা

রবিবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত...

অম্বর রায় টুর্নামেন্টে দুরন্ত ছন্দে মার্লিন গ্রুপের ওয়াইএসসিই কলকাতা ক্লাব প্যাভিলিয়ন

সিএবি (CAB) আয়োজিত অম্বর রায় অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স ওয়াইএসসিই (YSCE) কলকাতা ক্লাব প্যাভিলিয়নের। বর্তমানে মার্লিন গ্রুপের...

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...