Monday, April 6, 2026

সেপ্টেম্বরেই হোক উপনির্বাচন, করোনা তথ্যসহ কমিশনে জোরালো দাবি তৃণমূলের

Date:

Share post:

করোনা পরিস্থিতি(covid situation) বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপ-নির্বাচন ও দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন(election) করানোর এটাই উপযুক্ত সময়। করোনা পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সঙ্গে নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের(election commission) দপ্তরে গিয়ে এমনটাই দাবি জানাল তৃণমূলের(TMC) প্রতিনিধিদল। এদিন নির্বাচন কমিশনের সদর দপ্তরে উপস্থিত হয়ে সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের প্রতিনিধিদল রাজ্যের ৭ টি কেন্দ্রের সংক্রমণের বিস্তারিত রিপোর্ট জমা দেন।

এদিন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা হয় তৃণমূলের প্রতিনিধিদের। এরপর সাংবাদিক বৈঠক করে সৌগত রায় বলেন, “কমিশনের কাজ নির্বাচন করা। সেটাকে আটকে রাখা নয়। ওঁরাও চাইছে ভোট করাতে।” পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, নির্বাচন কমিশনও রাজ্যে সময়মতো উপনির্বাচন করাতে চায়। কমিশন জানিয়েছে, তাঁদের কাজ ভোট আটকে রাখা নয়, বরং ভোটের আয়োজন করা। তবে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, সাত আসনের নির্বাচন একসঙ্গে না হয়ে, হতে পারে দুটি আলাদা আলাদা দফায়। এদিন তৃণমূলের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ এবং মহুয়া মৈত্র।

আরও পড়ুন:কোভিড বিধি শিথিল হতেই বঙ্গে ‘বিয়ের ফুল’: মাত্র ৬ সপ্তাহে রেজিস্ট্রি বিয়ে ৩৬ হাজার

যদিও বুধবারই বিজেপি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, উপনির্বাচন এখন কোনোভাবেই উচিত হবে না। এ প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “বাংলায় পরাজিত হওয়ার পর বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। রাজ্যের এখন করোনা পরিস্থিতি ঠিক কী, তার বিশদ রিপোর্ট আমরা কমিশনের কাছে জমা দিয়েছি।” পাশাপাশি সরাসরি তোপ দেগে সৌগত রায় বলেন, “বিজেপি জানে নির্বাচন হলে সবকটি আসনে হেরে যাবে তাই হারের জ্বালা মেটাতে ভোট আটকাতে চাইছে।”

advt 19

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...