Sunday, February 22, 2026

ওয়েবসাইটের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মিশ্র! সাকেতের টুইটে প্যাঁচে ইডি-র ডিরেক্টর

Date:

Share post:

তৃণমূল নেতা সাকেত গোখলের (Saket Gokhale) টুইটে বেজায় প্যাঁচে পড়েছেন এনফর্সমেন্ট ডিরেক্টারেটের (Ed) ডিরেক্টর (Director) সঞ্জয়কুমার মিশ্র (Sanjay Kumar Mishra)। বৃহস্পতিবার, সাকেত নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) বিস্ফোরক অভিযোগ করেন। সেখানে তিনি দেখান সরকারি কর্মচারী হয়েও তিন বছরের বেশি সময় ধরে সম্পত্তির খতিয়ান দাখিল করেননি ইডি-র ডিরেক্টর। অথচ এই ইডি-ই আর্থিক কেলেঙ্কারির তদন্ত করে! এই তথ্য সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টারেটের গ্রহণযোগ্যতা। শুক্রবার আরেকটি টুইট করলেন তৃণমূল নেতা সাকেত গোখলে। সেখানে তিনি লেখেন,
“ইডি-র খবর করেন এমন এক সাংবাদিকের কাছে ইডি-র ডিরেক্টর জানিয়েছেন, যে তিনি সম্পত্তির খতিয়ান দাখিল করেছিলেন কিন্তু ওয়েবসাইট সেটা আপডেট করেনি”
সাকেত প্রশ্ন তুলেছেন,
“এই খবরটা ঘনিষ্ঠ সাংবাদিককে কেন দিলেন ইডি-র ডিরেক্টর?
আর সম্পত্তির খতিয়ান সবার জ্ঞাতার্থে দিতে হয়। সেভাবে দেওয়া হল না কেন?
এটা কি একটা প্রহসন?”

আরও পড়ুন-আফগানিস্তানের নতুন সরকারের রাষ্ট্রপতি মোল্লা বরাদর: তালিবান সূত্র

সাকেত আরও লেখেন, ২০১৭ পর্যন্ত ইডি-র ডিরেক্টরের সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে (Website) রয়েছে। মোদি সরকার নিজেদের ডিজিটাল ইন্ডিয়া নিয়ে বড়াই করে আর সঞ্জয়কুমার মিশ্র একটা দাবি করছেন, চার বছর ধরে ওয়েবসাইট আপডেট করা হচ্ছে না। “এটা বিশ্বাসযোগ্য?”

আরও পড়ুন-বাংলাই পথ দেখায়: মমতাকে নকল, ঘর সামলাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!

গত নভেম্বরে সঞ্জয়কুমার মিশ্রর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর মেয়াদ এক বছর বাড়িয়েছে কেন্দ্র। কেন এমন এক আধিকারিকের মেয়াদকাল বাড়াল কেন্দ্র যাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ? অর্থিক কেলেঙ্কারির তদন্তের নামে যখন-তখন যাঁকে-তাঁকে তলব করে এনফর্সমেন্ট ডিরেক্টারেট। এখন দেখা যাচ্ছে, তার যিনি মাথা তিনি নিজেই সরকারি আইন ভেঙেছেন। শুধু তাই নয়, এখন দোষ চাপাচ্ছেন ওয়েবসাইটের ঘাড়ে। যেখানে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে সরব। সেখানে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর বলছেন, সরকারি ওয়েবসাইট আপডেট হয় না গত তিন বছর! এখন এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার তদন্ত কাকে দিয়ে করানো যায়? প্রশ্ন তুলছে বিরোধীরা।

advt 19

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...