Sunday, April 5, 2026

শুভব্রত-মামলায় শুভেন্দু অধিকারীকে তলব সিআইডি-র

Date:

Share post:

দেহরক্ষীর মৃত্যুর তদন্তে এবার বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Subhandu Adhikari) তলব করল সিআইডি (Cid)। সূত্রের খবর, সোমবার বেলা ১১টায় তাঁকে তলব করা হয়েছে।

২০১৮-র ১৩ অক্টোবর কর্মরত অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছিলেন শুভব্রত চক্রবর্তী (Shubhobrata Chakraborty)। ১৪ অক্টোবর কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় সম্প্রতি কাঁথি থানায় নতুন করে FIR দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী (Suparna Kanjilal Chakraborty)। স্বামীর মৃত্যুর পুনরায় তদন্তের দাবি জানান তিনি। এই ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে কাঁথি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী সুপর্ণা। তার ভিত্তিতেই তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

তদন্তে নেমে দফায় দফায় কাঁথি যান সিআইডি আধিকারিকরা। সেই সময়কার অনেকেই জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, এবার তলব করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন- অযথা কুৎসা: আইন মেনেই ভবানীপুরের দিন ঘোষণা, উদাহরণ বহু

advt 19

 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...