Sunday, June 28, 2026

জল্পনাই সত্যি হলো, সিআইডি জেরা এড়ালেন শুভেন্দু

Date:

Share post:

রবিবারই আন্দাজ করা গিয়েছিল শুভেন্দু অধিকারী সিআইডির তলবে আসছেন না ভবানীভবনে। সোমবার সকাল ন’টা নাগাদ ইমেল করে জানিয়ে দিলেন আসতে পারছেন না তিনি। রাজনৈতিক মহল বলছে, আসলে জেরার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন শুভেন্দু। আর শুভেন্দুর ঘনিষ্ঠ মহল বলছে, একথা আদৌ সঠিক নয়। ফলে তরজা অব্যাহত।

আরও পড়ুন:প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব

প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত করছে সিআইডি। কাঁথি থানায় মামলা হয়েছে। মামলা করেছেন প্রয়াত শুভব্রতর স্ত্রী। তার জেরেই তদন্ত চলছে। সোমবার সকাল সাড়ে এগারোটায় জেরার জন্য সিআইডি শুভেন্দুকে নোটিশ পাঠায়। কিন্তু রবিবার থেকেই শোনা যাচ্ছিল শুভেন্দু জেরা এড়াবেন এবং সময় নিয়ে আদালতে যাবেন তলব-মুক্ত হতে।

সেই ঘটনাই ঘটল সোমবার। সকালে ইমেল পাঠিয়ে সিআইডিকে তিনি জানিয়েছেন, জেরার মুখোমুখি হতে পারছেন না। কারণ, তাঁর দিনভর কিছু কর্মসূচি রয়েছে। সেগুলির কারণেই যেতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, এবার সিআইডি কী করবে? ফের তলব করবে? না, অন্য কোনও প্রক্রিয়ার মধ্যে যাবে তার জন্য বৈঠক হবে। তারপর সিদ্ধান্ত জানা যাবে।

আগামিকাল, মঙ্গলবার সিআইডি তলব করেছে শুভেন্দু অধিকারীর গাড়ির চালক ও এক বন্ধুকে। ইতিমধ্যে শুভেন্দুকে জেরা করতে সিআইডি ৫জনের একটি ইন্টারগেশন টিম তৈরি করেছে। ৪৩ পাতার প্রশ্নও তৈরি। শুভেন্দু অধিকারীর জেরা এড়ানো প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছে, ভয়ে জেরা এড়াচ্ছেন বিজেপি নেতা। ওর সাহস নেই জেরার মুখোমুখি হওয়ার। এজেন্সির জেরা এড়াতে দল বদলেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছিল তিনি টাকা নিচ্ছেন। অথচ তাকে ডাকে না সিবিআই। তদন্তকারী সংস্থা যে বিজেপির ক্রীড়ানক সংস্থায় পরিণত হয়েছে, তা পরিস্কার হয়ে গিয়েছে। দেহরক্ষী খুনে নিজের বক্তব্য তদন্তকারী সংস্থাকে জানাতে অসুবিধা কোথায়? বোঝাই যাচ্ছে, শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...