Monday, June 8, 2026

হুঁশিয়ারি দিয়ে ময়দানে নামলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Date:

Share post:

তৃণমূলের পাখির চোখ এই মুহূর্তে যে ত্রিপুরা সেই নিয়ে সন্দেহ নেই। বিজেপি শাসিত কিন্তু বাঙালি অধ্যুষিত এই রাজ্যে নিজেদের জমি শক্ত করতে ঘাসফুল শিবির একপ্রকার মরিয়া হয়ে উঠেছে । কিন্তু তৃণমূলকে জমি ছাড়তে নারাজ শাসক দল বিজেপি। হুঁশিয়ারি দিয়ে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই মুহূর্তে হাতিয়ার ‘পাচার’। তৃণমূল নেতাদের গ্রেফতারির হুঁশিয়ারিও দিয়ে দিলেন।

 

তিনি বলেছিলেন, ‘আমি ২০১৫ সালে ত্রিপুরায় দায়িত্ব নিয়ে আসি এবং ২০১৭ সালেই বড়জলা উপনির্বাচনে দলের সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ি। তখন এই বড়জলার প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছি। বড়জলার প্রত্যেকে আমাকে চেনে আমিও তাদের চিনি। এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটি দল আমাদের রাজ্যে এসেছে। এ দলের নেতৃত্বরা পশ্চিমবঙ্গে গরু পাচারের মতো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এখানেও যাদের দলে টানছে তারাও এ ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আর আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে তাদের আমি গ্রেফতার করাব। আমি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেক বিরোধী সিপিএম-এর সমর্থকদের বাড়িতে যাওয়ার জন্য। তাদের কাছে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরুন। তাদের বোঝান ২৫ বছরের সরকার কি করেছে আর আমরা গত সাড়ে তিন বছরে কি করেছি ও করছি।’

 

তার এই উক্তির পরেই ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন “বাংলার ভোটে এসেছিলেন। ফলাফলটা মনে আছে?

ত্রিপুরায়

@AITCofficial

কে এখনই এত ভয় যে এখানেও রাজনীতি ছেড়ে কুৎসা আর গ্রেপ্তারির হুমকিতে যেতে হয়?

যদি ত্রিপুরার কোনো নেতা/কর্মীর বিরুদ্ধে সত্যিই তথ্য থাকে তাহলে তাকে আগেই গ্রেপ্তার করেননি কেন? কেন TMC যোগদানের রাগে হুমকি?”

advt 19

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...