Monday, June 8, 2026

ত্রিপুরায় শিক্ষক দিবসে পথে শিক্ষকরা

Date:

Share post:

ত্রিপুরাায় এবার শিক্ষক দিবসে পথে শিক্ষকরা।  নিঃসন্দেহে এটা বিপ্লব দেবের সরকারের অস্বস্তির যে একটা কারণ সেই নিয়ে সন্দেহ নেই। নতুন করে উঠে আসা তৃণমূল এই সুযোগ হাতছাড়া করে নি। বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইটে শিক্ষকদের প্রতিবাদের ছবি পোস্ট করে লেখেন, ‘ত্রিপুরা। শিক্ষক দিবসে অসহায় ১০,৩২৩ জন শিক্ষকশিক্ষিকা যুক্তমঞ্চের মিছিল।আইনি জটে নিয়মিত চাকরি থেকে কর্মচ্যুত। বিজেপি নির্বাচনী ইস্তাহারে এঁদের সমস্যার সমাধানের কথা বললেও এখন পুলিশ পাঠিয়ে লাঠি চালায়। চূড়ান্ত বিপর্যস্ত হয়ে বাঁচার লড়াই চালাচ্ছেন এঁরা। তৃণমূল পাশে থাকবে।’

 

তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে চাপে ফেলতে আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকছে৷ ত্রিপুরায় পা রেখেই শিক্ষকদের সঙ্গে দেখা করেছেন উত্তর-পূর্বে তৃণমূলের মুখ সুস্মিতা দেব৷

 

ত্রিপুরা সরকার চাকরি হারানো ৮,৮৮২ জন শিক্ষককে মাসিক ৩৫,০০০ টাকা ভাতা দেওয়ার কথা জানিয়েছিল। অভিযোগ আসে সেই ভাতা মাত্র এক মাস দেওয়া হয়েছিল তারপর আর কেউ পায়নি। বাম সরকার মোট ১০,৩২৩ জন স্নাতক, স্নাতকোত্তর এবং অস্নাতক শিক্ষককে ২০১০ সাল থেকে বিভিন্ন পর্যায় ত্রিপুরা সরকারি স্কুলের আওতায় এনেছিল। সেই সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়েই আদালত এই নিয়োগকে অসাংবিধানিক বলে জানিয়েছিল। ২০১৭ সালে, রাজ্য সরকার আবার একটি বিশেষ আবেদন করেছিল। তবে এই মর্মে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পুরনো রায়ই বহাল রেখেছিল।

advt 19

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...