Monday, June 8, 2026

ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ, স্বস্তির বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

Date:

Share post:

গত কয়েকদিন ধরে বৃষ্টির দাপট কমলেও সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবতের জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার প্রকোপ বাড়বে। সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বোধ হবে।

আরও পড়ুন:তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবত। এই দুইয়ের দাপট তো রয়েইছে। সেইসঙ্গে  রাজ্যে প্রচুর জলীয় বাষ্পও ঢুকছে। সোমবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর হাওড়া, হুগলি এবং নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী  ৪৮ ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

আজ উত্তরবঙ্গের এলাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কয়েক-পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার সপ্তাহের শুরুর দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

advt 19

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...