Friday, June 26, 2026

বেসরকারি স্কুলের পড়ুয়াদের বেতন নিয়ে হাইকোর্টের নির্দেশ

Date:

Share post:

বেসরকারি বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের বেতন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২০-২১ শিক্ষাবর্ষে যারা এখনও পর্যন্ত বিদ্যালয় ফি জমা করেননি তাদের বকেয়া ফিয়ের ৫০% অবিলম্বে জমা করতে হবে৷ বাকি ২৫% জমা করতে হবে ২ সপ্তাহের মধ্যে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ

 

 

এই নির্দেশের পাশাপাশি বিদ্যালয়গুলিকে বলা হয়েছে, ফি বকেয়া কত রয়েছে, তার তালিকা আদালতে পেশ করতে হবে। আদালতের কাছে অভিযোগ এসেছে, বিদ্যালয়গুলি অতিরিক্ত ফি অভিভাবকদের কাছ থেকে নিচ্ছেন। যে সমস্ত পরিষেবা স্কুলগুলি দিচ্ছে না, সেই সমস্ত পরিষেবার ফি-ও তারা একত্রিত করে মাসিক বেতন হিসাবে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে আদালতের নির্দেশ, অবিলম্বে বিদ্যালয়গুলিকে বিস্তারিত বিবরণ দিয়ে সেই বিল অভিভাবকদের কাছে পাঠাতে হবে। পড়ুয়া ও বিদ্যালয়গুলিকেও তাদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...