Saturday, April 4, 2026

রাজ্যসভা উপনির্বাচনে সোনোয়াল ও মুরুগানকে প্রার্থী ঘোষণা করল বিজেপি

Date:

Share post:

আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল(Sarbananda Sonwal) এবং এল মুরুগানকে(L Murgan) মনোনীত করার কথা ঘোষণা করল বিজেপি(BJP)। গত ৭ জুলাই মন্ত্রিসভা সম্প্রসারণের সময় এই দুই বরিষ্ঠ রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। অবশেষে তাদের সাংসদ পদে উত্তীর্ণ করতে শুরু হলো তৎপরতা।

সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যসভায় উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এই নির্বাচন হবে আগামী ৪ অক্টোবর। পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে ১টি করে এবং তামিলনাড়ুতে ২ টি আসনে হবে নির্বাচন। মানস ভূঁইয়া (পশ্চিমবঙ্গ), বিশ্বজিৎ দাইমারি (অসম), থাওয়ারচাঁদ গেহলোত (মধ্যপ্রদেশ) এবং কেপি মুনুসামি এবং আর ভিঠিলিঙ্গাম (তামিলনাড়ু), রাজ্যসভা থেকে পদত্যাগ করার পরে এই আসনগুলি খালি হয়। এছাড়া মহারাষ্ট্রের আসনটি খালি হয় রাজ্যসভার সাংসদ রাজীব সাতাভের কোভিডে মৃত্যু হওয়ার জেরে।

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: তৈরি তৃণমূল নেত্রীর প্রচারের সূচি

উল্লেখ্য, যে দুই রাজ্য থেকে সোনোয়াল এবং মুরুগানকে মনোনীত করা হয়েছে সেখান থেকে এই দুই বিজেপি নেতার রাজ্যসভায় যাওয়ার কার্যত পাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ফাঁকা আসনে তৃণমূল থেকে মনোনয়ন পান কংগ্রেস ছেড়ে আসা সুস্মিতা দেব। সম্প্রতি অর্পিতা ঘোষ ইস্তফা দিয়েছেন রাজ্যসভা থেকে। ফলত পশ্চিমবঙ্গ থেকে আরেকটি আসন ফাঁকা হয়েছে। ফলে সেখান থেকে কাকে প্রার্থী করা হবে সে দিকেই এখন নজর।

advt 19

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...