Friday, April 3, 2026

সুস্থ অরিন্দম, সোশ্যাল মিডিয়ায় বার্তা লাল-হলুদ গোলরক্ষকের

Date:

Share post:

করোনার( corona) পর এখন পুরোপুরি সুস্থ এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal) গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য( Arindam Bhattacharya)। রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা।

করোনায় আক্রান্ত হওয়ার পরই আইসোলেশনে চলে যান অরিন্দম। ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব সারার পর সুস্থ হয়ে ফেরেন লাল-হলুদ গোলরক্ষক। আর তারপরই লাল-হলুদ সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দেন অরিন্দম, যা প্রকাশিত হয় এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায়।

এদিন ভিডিও বার্তায় অরিন্দম বলেন, “একটি গুরত্বপূর্ণ আপডেট দিতে চাই, আমার করোনা হয়েছিল এবং আমি ১৪ দিন ধরে চিকিৎসায় ছিলাম। এখন আমি ১০০ শতাংশ ফিট ও অনুশীলন শুরু করে দিয়েছি। আপনাদের চিন্তা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।  আপনাদের জানিয়ে দিতে চাই আমি এখন পুরোপুরি ভালো আছি। মুখিয়ে আছি মরশুম শুরু হওয়ার জন্য। জয় ইস্টবেঙ্গল।”

গত মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে গোল্ডেন গ্লাভস জেতেন অরিন্দম। তবে এই মরশুমে মুম্বই সিটি এফসি থেকে অমরিন্দর সিংয়ের আগমণের জেরে গেমটাইমের অভাবে এটিকে মোহনবাগান থেকে রিলিজ নেন অরিন্দম। যোগ দেন এসসি ইস্টবেঙ্গলে।

আরও পড়ুন:নাসাফের বিরুদ্ধে খেলতে উজবেকিস্তানে পৌঁছাল মোহনবাগান 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...