Sunday, March 22, 2026

কোহলির আচরণে অসন্তুষ্ট দলের একাধিক ক্রিকেটার, বিসিসিআইয়ের কাছে অভিযোগ,: সূত্র

Date:

Share post:

ইতিমধ্যেই বিরাট কোহলি(virat kohli) ঘোষণা করেছেন টি-২০বিশ্বকাপের( t-20 world cup) পর ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। তাঁর এই খবর প্রকাশ হতেই একের পর এক অভিযোগের গুঞ্জন উঠছে কোহলির বিরুদ্ধে। শোনা যাচ্ছে বিরাট কোহলিকে নিয়ে রয়েছে একাধিক ক্রিকেটারের অসন্তুষ্টি। এমনকি শোনা যাচ্ছে দলের এক সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলির আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন বিসিসিআইয়ের কাছে।

সর্বভারতীয় এই মিডিয়াকে টিম ম্যানেজমেন্টের এক সূত্র বলেন, “কোহলি নিয়ন্ত্রণ হারিয়েছেন। উনি নিজের সম্মান হারিয়েছেন। এবং কিছু খেলোয়াড় ওনার এই আচরণকে পছন্দ করছেন না। উনি আর সেই অনুপ্রেরক নেতা নেই। উনি খেলোয়াড়দের সম্মান অর্জন করতে পারেন না। কারোর কারোর সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ওনার সাথে কাজ করতে গিয়ে।”

এমনকি এই অভিযোগও এসেছে, নেট অনুশীলনে এক কোচের সাথেও তর্কাতর্কিতেও বাধেন বিরাট। ম্যানেজমেন্টের সেই সূত্র এই নিয়ে বলেন, “কোহলির বড় ইনিংস খেলতে না পারাটা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। সদ্য, এক কোচ ওনাকে নেটে কিছু পরামর্শ দিতে চেয়েছিলেন, কিন্তু অধিনায়ক পাল্টা জবাব দিয়ে বলেন, ‘আমায় বিভ্রান্ত কর না’। এগুলি উনি মেনে নিতে পারেননি।”

আরও পড়ুন:রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব, প্রথম ম‍্যাচে সিএসকের মুখোমুখি মুম্বই


 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...