Saturday, April 4, 2026

লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না, পুলিশ গ্রেফতার করল গ্যাংস্টার সোনা পাপ্পুকে

Date:

Share post:

লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল কসবার গ্যাংস্টার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। বৃহস্পতিবার রাত পৌনে ১টা নাগাদ বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়া থেকে পুলিশ পাকড়াও করে তাকে। আজ, শুক্রবার তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

কসবা এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, বচসা, হাতাহাতি সবরকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সোনা পাপ্পু। কলকাতার বিভিন্ন থানায় বছর চল্লিশের সোনা পাপ্পুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে দীর্ঘদিন ধরে জড়িত দীর্ঘদিন। অবশেষে পুলিশের জালে ওই গ্যাংস্টার।

আরও পড়ুন-ভবানীপুরে প্রচারে সম্বিত পাত্রকে কটাক্ষ করে গান ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’, কী হল জানেন?

ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ১২০ বি এবং অস্ত্র আইনের দুটি ধারায় পাপ্পুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার কৈখালির সপ্তপদী আবাসনের একটি ফ্ল্যাটে সে গা ঢাকা দিয়েছিল। এদিন পুলিশ তল্লাশি চালিয়ে তাকে একেবারে হাতেনাতে গ্রেফতার করে।

advt 19

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...