Monday, February 23, 2026

‘’পুজোয় দিদির উপহার”, রাজ্যের অভাবী মহিলাদের শাড়ি দেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেই বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার (Laxmi Bhandar) প্রকল্প চালু করেছেন নারী দরদী মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রকল্পের টাকা পুজোর আগেই সকলের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে পুজোর আগে বাংলার মহিলাদের জন্য ফের “কল্পতরু” মুখ্যমন্ত্রী। এবার পুজোয় আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের শাড়ি উপহার (Sharee Gift) দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

পুজোর (Durga Puja) বাকি আর কয়েকটি দিন। যাঁদের সামর্থ আছে ইতিমধ্যেই তাঁরা কেনাকাটা শুরু করে দিয়েছেন। কিন্তু করোনাকালে কিছু কিছু পরিবার আর্থিক সংকটে ভুগছে। হাতে টাকা না থাকায় অনেকেই হয়তো এবার পুজোয় সেভাবে কেনাকাটা করতে পারবেন না। সেই সমস্ত পরিবারের মহিলাদের কাছেই এবার একটি করে শাড়ি উপহার হিসেবে পাঠাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে এই শাড়ি তুলে দেওয়া হবে অভাবী মহিলাদের হাতে। যার নাম দেওয়া হয়েছে, ‘’পুজোয় দিদির উপহার”! (Pujoy Didir Upohar)! যদিও সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে সেকথা এখনও ঘোষণা করা হয়নি।

অসমর্থিত সূত্রের খবর, রাজ্যের প্রতিটি ব্লকে দরিদ্র পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হবে দিদির উপহারের এই শাড়ি। এই মধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মহালয়ার পর থেকেই ধীরে ধীরে দিদির উপহার পৌঁছে যাবে রাজ্যের মহিলাদের কাছে।

আরও পড়ুন- ভবানীপুরের ভোট থেকেই আগামী দিনে দিল্লিতে পরিবর্তনের ডাক অভিষেকের advt 19

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...