Saturday, April 4, 2026

বিজেপির বিরুদ্ধে ‘সবুজসাথী’ সাইকেল বিক্রির অভিযোগ, প্রতিবাদে গুলিবিদ্ধ ৪

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে সবুজ সাথীর সাইকেল বিক্রি করার অভিযোগ উঠল নদিয়ার হাঁসখালির কৈখালিতে। এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি এই দু’দলের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ঘটনায় কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:রবিবাসরীয় মেগা প্রচার: ভবানীপুরে একই মঞ্চে মমতা-অভিষেক

সবুজ সাথীর সাইকেল চুরি করে তা বিক্রি করছিলেন বোনালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন বিশ্বাস বলে অভিযোগ তৃণমূলের। শনিবার বিষয়টি নজরে পড়তেই বাধা দেন তৃণমূলের নেতা-কর্মীরা।এরপরই গোটা ঘটনাকে ঘিরে এলাকায় রণক্ষেত্র বেঁধে যায়। বিজেপি কর্মীরা গুলি চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। গুলিতে তৃণমূলের বুথ সভানেত্রী ও তাঁর ছেলে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি-র দাবি বিমলের ভাই ও তাঁর ভাইপোও গুলিবিদ্ধ হয়েছেন। যদিও এবিষয়ে এখনও স্থানীয় পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

advt 19

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...