Monday, April 13, 2026

পাঞ্জাব: সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর, দিল্লি সফরে অমরিন্দর, বিজেপি যোগের সম্ভাবনা

Date:

Share post:

পাঞ্জাব রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। সম্প্রতি মুখ্যমন্ত্রী পরিবর্তনের পাশাপাশি পাঞ্জাব(Punjab) কংগ্রেসের সভাপতির(Congress President) দায়িত্ব দেওয়া হয়েছিল নভজোৎ সিং সিধুকে(Navjot Singh Sidhu)। মঙ্গলবার অতর্কিতে সেই পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সিধু। হঠাৎ তাঁর এই ইস্তফার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে শীর্ষ নেতৃত্বের সঙ্গে চরম সংঘাত ও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার দিল্লি সফরে গিয়েছেন অমরিন্দর সিং(Amrinder Singh)। তাঁর এই সফরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে, এবার হয়তো কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন ‘অভিমানী’ অমরিন্দর। সব মিলিয়ে আগামী বছর নির্বাচনের আগেই তুমুল সঙ্কটে পড়েছে পাঞ্জাব কংগ্রেস।

আরও পড়ুন:বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের, বাড়ছে তৃণমূল যোগের সম্ভাবনা

মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দেন সিধু। যেখানে তিনি জানান, “প্রদেশ সভাপতির পদ ছাড়লেও কংগ্রেসেই আছি। পাঞ্জাবের উন্নয়নের জন্য কোনও সমঝোতা করতে পারব না। সমঝোতার মধ্যেই চরিত্রের অবনমনের বীজ নিহিত থাকে। যার ফলেই ইস্তফা দিচ্ছি আমি। তবে কংগ্রেস কর্মী হিসেবে কাজ করব।” এদিকে আজই পাঞ্জাবে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন হয়েছে, এর কয়েক ঘণ্টা পরই সিধুর এই ইস্তফা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া অমরিন্দর সিং আজই গিয়েছেন দিল্লি সফরে। দিল্লি সফরকে ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন অমরিন্দর। এরপর হয়তো আজই বিজেপিতে যোগ দেবেন তিনি। যদিও তাঁর বিজেপি যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতার মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কাজে দিল্লি এসেছেন অমরিন্দর। কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করবেন তিনি।

advt 19

 

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...