Saturday, April 11, 2026

NHRC-র ‘ভুয়ো’ রিপোর্ট, নেই পূর্ণাঙ্গ তথ্য: সিব্বলের সওয়ালে কোণঠাসা কেন্দ্র

Date:

Share post:

বাংলায় ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় কোণঠাসা কেন্দ্র।মঙ্গলবার, নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলায় শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। এর প্রেক্ষিতেই এদিন বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

আরও পড়ুন: জঙ্গিপুর-সামশেরগঞ্জের সব বুথে কেন্দ্রীয় বাহিনী, সীমান্তবর্তী এলাকায় নজরদারি

আদালতে তথ্য দিয়ে কপিল সিব্বল জানান, কমিশনে রিপোর্টে প্রচুর ভুয়ো অভিযোগ দায়ের হয়েছে। যাঁর খুনের অভিযোগ দায়ের হয়েছে বাস্তবে যিনি জীবিত। যে সময়ের হিংসার ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় বাংলায় আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ঘটনার দায় রাজ্য প্রশাসনের উপর বর্তায় কীভাবে? পাশাপাশি, মানবাধিকার কমিশনের যে রিপোর্টকে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে, তার কোনও কপি রাজ্যকে দেওয়ায় হয়নি। ফলে তদন্তে সমস্যা তৈরি হয়। সিব্বল বলেন, ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অথচ ধর্ষিতাদের পরিচয় না জানায় তদন্ত করা সম্ভব হচ্ছে না।

কমিশনের তিন সদস্যের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আইনজীবী কপিল সিব্বল। এই সওয়ালের প্রেক্ষিতে কেন্দ্র, জাতীয় মানবাধিকার কমিশন এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। তবে, শীর্ষ আদালতের নোটিশে চাপে স্বরাষ্ট্রমন্ত্রক। NHRC-এর রিপোর্টকে সঠিক প্রমাণ করার দায় এখন কেন্দ্রের।
advt 19

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...