Saturday, April 4, 2026

এবার রাজ্যজুড়ে সুপারহিট তৃণমূলের অভিনব ‘‘দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “দুয়ারে সরকার” কর্মসূচি রাজ্যজুড়ে সুপারহিট। যেখানে মানুষকে সরকারের কাছে ছুটতে হয়নি, সরকার মানুষের দুয়ারে এসে সকল সমস্যার সমাধান করেছে নিমেষে। এই কর্মসূচিতে উপকৃত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। একুশের নির্বাচনেও ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেছে।

 

এবার সরকারের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার ধারা বজায় রেখে অভিনব কর্মসূচি গ্রহণ করল শাসক দল তৃণমূলের মহিলা সংগঠন। জনসংযোগ বাড়াতে রাজ্যবাসীর বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ঘাসফুল শিবিরের মহিলা নেত্রী থেকে কর্মীরা। কর্মসূচির নাম “দুয়ারে সিঁদুর খেলা”! তৃণমূল নেত্রীর বার্তা, মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের লক্ষ্যে ”লক্ষ্মীর ভান্ডার’’ থেকে শুরু করে ‘’স্বাস্থ্যসাথী’’ প্রকল্পের সুফল দিকগুলি তুলে ধরা হচ্ছে মহিলাদের কাছে।

 

“দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছেন তৃণমূল মহিলা শাখার সদস্যরা। সেখানে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন বাড়ির মহিলাদের সিঁদুর পরিয়ে। একইসঙ্গে চলছে মিষ্টিমুখ পর্ব। এই শুভেচ্ছা বিনিময় ও সিঁদুর খেলার মধ্য দিয়ে সাধারণ বাড়ির প্রমীলাদের কোনও সমস্যা আছে কি না, সেটাও জেনে নিচ্ছেন তৃণমূল মহিলা সংগঠনের সদস্যারা। সেগুলি সমাধানে প্রয়োজন ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট জায়গায় তা নথি সহকারে পৌঁছে দেওয়া হচ্ছে। দলের সঙ্গে রাজ্যের মহিলাদের আরও নিবিড় ও সুসম্পর্ক গড়ে তুলতে কালীপুজো পর্যন্ত ‘’দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচি পালন করবে তৃণমূল মহিলা কংগ্রেস।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...