Wednesday, June 24, 2026

খেলরত্ন নয়, অর্জুন পুরস্কার চাইছেন রবি, জানালেন ফেডারেশনের এক কর্তা

Date:

Share post:

ধ্যানচাঁদ খেলরত্ন ( Khel Ratna) পুরস্কার না অর্জুন পুরস্কার ( Arjun Award) চাইছেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) রুপোর পদক জয়ী রবি কুমার দাহিয়া (Ravi kumar dahiya)। এমনটাই জানাচ্ছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের এক কর্তা। কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ও অর্জুন পুরষ্কারের মনোনয়নের তালিকা। ভারতীয় ক্রীড়ার সব থেকে বড় পুরষ্কার খেলরত্নের জন্য মনোনীতদের তালিকায় দুই বড় নাম টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরাজ চোপড়া ও রুপো জয়ী রবি কুমার দাহিয়া। কিন্তু সূত্রের খবর এখনই খেলরত্ন পুরস্কার চাইছেন রবি।

সূত্রের খবর, খেলরত্ন পুরষ্কার চাইছেন না কুস্তিগীর রবি দাহিয়া। শুক্রবার ভারতীয় কুস্তি ফেডারেশন জানিয়েছে, খেলরত্ন পুরষ্কারের আগে রবি দাহিয়া অর্জুন পুরষ্কার জিততে চান। এর কারণ হিসেবে অবশ্য  জানা গিয়েছে, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে মনোযোগ দিতেই এখনই খেলরত্ন জিততে চান না রবি।

এই নিয়ে ভারতীয় কুস্তি ফেডারেশনের এক কর্তা বলেন,” রবি ২০২৪ সালে প‍্যারিস অলিম্পিক্সে মনযোগ দিতে চান। তাই এখনই খেলরত্ন চাইছেন না। ও অর্জুন পুরস্কার চাইছেন।”

আরও পড়ুন:রবিবারের ম‍্যাচের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...