Sunday, March 15, 2026

দীপাবলিতে ১২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম তুলতে চায় অযোধ্যা

Date:

Share post:

লক্ষ্য , গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে (guineas book of World Records) নাম তোলা। তাই আজ দীপাবলির (Deepawali) দিনে ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে অযোধ্যায়। তারমধ্যে ৯ লক্ষ প্রদীপ জ্বেলে আলোকিত করা হবে সরযূ নদীর তীরকে। এ দিনটিকে উত্তরপ্রদেশে ‘দ্বীপোৎসব ‘(Deepotsav) হিসেবে পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । গত বছর ৯ লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের পঞ্চম বর্ষ উদযাপন করা হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই দিনটিকে অত্যন্ত আলোকোজ্জ্বল দিন হিসেবে পালন করতে চান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ । তাই গত বছরের থেকেও বেশি সংখ্যক প্রদীপ জ্বালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবছর। শুধু প্রদীপ জ্বালানোই নয়। এই উৎসবে ৫০০টি ড্রোন আকাশে রামায়ণের নানা ছবি দেখাবে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার একটি দলকে রামলীলা নাটক পরিবেশন করবেন। ৫ নভেম্বর পর্যন্ত এ উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাজ্য জুড়ে।

 

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...