Friday, April 10, 2026

Kunal Ghosh: রামায়ণ হাতে পুলিশের মুখোমুখি কুণাল, একসঙ্গে ৫টি থানার অফিসারদের জেরা

Date:

Share post:

রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে জেরা হয় কুণালের

ত্রিপুরায় (Tripura) তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) জেরা (integration)। একসঙ্গে জেরা করে ৫টি থানার পুলিশ। রাজধানী আগরতলা (Agartala) থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের (Udaypur) কাছে বাগমা (Bagma) ফাঁড়িতে জেরা হয় কুণালের। যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ওমপি, বীরনগর, আর কে পুর ও কাঁকড়াবন থানার তদন্তকারী অফিসাররা। এদিন সকালে বাগমা ফাঁড়িতে কুণাল আসার আগে থেকেই ফাঁড়ি ঘিরে বিরাট পুলিশ বাহিনী। এদিন কুণালের সঙ্গে আসতে দেখা যায় তৃণমূলের তিন ছাত্রযুবদের। ছিলেন জয়া দত্ত, সুদীপ রাহা, মৃত্যুঞ্জয় পালরা।

পুলিশের বক্তব্য: কুণাল কেন ভাষণে সীতার পাতালপ্রবেশ টেনেছেন? এটা ধর্মের বিষয়।

কুণাল বলছেন: বিজেপি কেন জয় শ্রীরাম বলে তৃণমূলের উপর হামলা করছে ? কেন রামরাজ্য বলছে? ওরা রাম বললে আমি কেন মা সীতার অপমান ও পাতালপ্রবেশ বলতে পারব না?

কুণালের দাবি: হয় রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ হোক। অথবা পুলিশ বলে দিক রামায়ণের কোন কোন অংশ ব্যবহার করা যাবে কিংবা যাবে না।

কুণাল ঘোষ এদিন পুলিশের মুখোমুখি হওয়ার আগে বাল্মীকি রামায়ণসহ রামায়ণ গবেষণার ছটি বই এবং আন্তর্জাতিক গবেষণার নথি নিয়ে যান। তিনি বলেন, “আমি বিশেষজ্ঞদের লেখার বাইরে কোনো কথা বলিনি। তাই মহাকাব্যের উপর ভিত্তি করে কোনো অভিযোগ হতে পারে না। এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা।

রামায়ণের সংশ্লিষ্ট অংশ নিয়ে একটি নোটও পুলিশ অফিসারদের দেন কুণাল। এবং প্রায় ঘন্টা দুয়েকের জেরা শেষে বাইরে আসেন কুণাল।

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...