Friday, April 3, 2026

BJP MLA Contro: বেলাগাম বিজেপি বিধায়ক, তৃণমূলের জেলা নেত্রীকে মারধরের হুমকি

Date:

Share post:

ফের বেলাগাম মন্তব্য বিজেপি (Bjp) বিধায়কের। তৃণমূলের (Tmc) মহিলা জেলা সভাপতিকে মারধরের হুমকি দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumder)। এখন এই নিয়েই বিতর্ক চরমে। তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানি সরকারকে (Alorani Sarkar) সরাসরি শারীরিক আঘাতের হমকি দেন বিজেপি বিধায়ক।

শুক্রবার, জ্বালানিতে রাজ্যের ভ্যাট কমানোর দাবিতে গোপালনগর থানার ন’হাটা বাজারে মিছিল করে বিজেপি। মিছিলের পর সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বপন মজুমদার বলেন, ‘‘‌সাবধান করছি। আমাদের কোনও কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে বা যদি মিথ্যে মামলায় ফাঁসানো হয়, তাহলে আস্ত শরীর নিয়ে তুমি এলাকায় ফিরে যেতে পারবে না।” আলোরানি সরকারের ব্যক্তিগত জীবন নিয়েও কুৎসা ছড়ান বিজেপি বিধায়ক।

এর জবাবে তৃণমূলের জেলা সভাপতি অভিযোগ করেন, “তাই বিধায়কের কথার কোনও উত্তর দিতে চাই না। উনি সোনা, গাঁজা পাচারকারী।গুয়াহাটিতে ধরা পড়ে জেল খেটেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অষ্টম শ্রেণি পাশের নকল শংসাপত্র দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি।”

তবে, দলীয় বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বিজেপি-র শৃঙ্খলা কমিটি। নির্বাচনেও প্রচারের সময় বিজেপি নেতাদের মুখে অশালীন মন্তব্য শোনা যায়। বাংলার মানুষ যে এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না তা প্রমাণ হয়ে যায় তৃণমূলের বিপুল জয়ের মাধ্যমে। কিন্তু তাও যে বিজেপি নেতাদের টনক নড়েনি এই ঘটনা থেকে আরও একবার প্রমাণিত।

আরও পড়ুন:Air Pollution In Delhi : ২ দিন লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...