Monday, April 6, 2026

Aparna Sen: BSF নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, এবার অপর্ণা সেনকে আইনি চিঠি

Date:

Share post:

বিএসএফ (BSF) নিয়ে বিরূপ মন্তব্যের জের। অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেনকে (Aparna Sen) আইনি চিঠি। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের হয়ে অভিনেত্রীকে আইনি চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবী পৃথ্বীশ দাস।

সীমান্ত এলাকায় সম্প্রতি BSF-এর এক্তিয়ার বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর প্রতিবাদে সরব হন অপর্ণা সেন (Aparna Sen)। অভিযোগ, বিএসএফ-এর বিরুদ্ধে ‘ধর্ষক’, ‘খুনী’ শব্দ প্রয়োগ করেন তিনি। এই সমস্ত মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের হল। মামলাকারীর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্না সেন (Aparna Sen)। সাত দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

গত ১৫ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিশিষ্টজনেরা। ওই সাংবাদিক সম্মেলনে বিএসএফের বিরুদ্ধে মুখ খোলেন অপর্ণা সেন। অভিনেত্রী বলেন, ‘সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার চেয়েও বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। আর তার ফলে কোচবিহারের ছিটমহলে থাকা বাসিন্দাদের স্বাধীনতা আরও খর্ব হতে চলেছে।’

প্রসঙ্গত, সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২টি, বিপক্ষে ৬৩ টি।

আরও পড়ুন- লাগাতার হামলা: ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...