Thursday, April 9, 2026

Agitation: সায়নীকে গ্রেফতারের প্রতিবাদ, বর্ধমান শহরে বিপ্লবের কুশপুতুল দাহ যুব তৃণমূলের

Date:

Share post:

আগরতলায় হাস্যকর অভিযোগে সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে রাজ্যে প্রতিবাদে গর্জে উঠলেন যুব তৃণমূল (Tmc) নেতা-কর্মীরা। রবিবার, সন্ধেয় বর্ধমান শহরে ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি অনামিকা মণ্ডলের (Anamika Mandol) উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ত্রিপুরার স্বৈরাচারী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev) কুশপুতুল দাহ করেন অনামিকা-সহ যুব তৃণমূলের নেতা-কর্মীরা। অবিলম্বে সায়নী ঘোষের মুক্তির দাবি জানানো হয় ওই সভা থেকে।

এদিন, সকালে পুলিশের অনুরোধে সৌজন্যে দেখিয়ে তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে নিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh), অর্পিতা ঘোষরা (Arpita Ghosh)। সায়নীকে জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই থানা আক্রমণ করে বিজেপির গুন্ডাবাহিনী। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দিনভর জিজ্ঞাসাবাদের পরে সন্ধের মুখে গ্রেফতার করা হয় তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। তাঁর বিরুদ্ধে হাস্যকর অভিযোগ করে বিজেপির পুলিশ। গণতন্ত্রের প্রহসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলার যুব তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- সোমবার চারদিনের দিল্লি সফরে মমতা, উত্তপ্ত ত্রিপুরায় অভিষেক

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...