Wednesday, June 3, 2026

Babul Supriyo: কলকাতা পুরভোটে খেলা হবে, TMC প্রার্থীর প্রচারে এসে ফুটবল খেললেন বাবুল

Date:

Share post:

বিজেপি ত্যাগ আর তৃণমূলে যোগের সময় তিনি নিজেই বলেছিলেন, ‘আমি প্রথম এগারোর প্লেয়ার’। তাই আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, রাজনৈতিক মহলের অনেকেই ভেবেছিলেন, বড় পদ পাওয়ার নিশ্চিয়তা নিয়েই দলবদল করেছেন বাবুল।

কিন্তু সব জল্পনা উড়িয়ে কলকাতার প্রতি নিজের আলাদা ভালোবাসার কথা বলে কলকাতা পুরভোটের প্রচারেও নেমে পড়লেন বাবুল।

আরও পড়ুন- মোদি সরকারের টুইটে নয়ডা এয়ারপোর্টের ছবি , চিন বলল ওটা বেজিং!

রবিবার কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসীম বসুর সমর্থনে নেমে পড়েন বাবুল সুপ্রিয়। ইন্ডোরে ফুটবলও খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও বাবুলকে প্রার্থী না করার বিষয়টি নিয়ে লাগাতার কটাক্ষ করে চলেছে বিজেপি।

সেই প্রসঙ্গেই বলেন, ”আমি যখন যেটা করি মন দিয়ে করি। ইস্টবেঙ্গলে খেললে মোহনবাগানকে হারাতে চাই, মোহনবাগানে খেললে ইস্টবেঙ্গলকে হারাতে চাই। আমি যখন যেখানে থাকি, জানপ্রাণ দিয়ে কাজ করি। জীবনে সামনের দিকে এগোনো কি অন্যায়? একদমই নয়। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তাই পালন করব।”

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...