Wednesday, March 25, 2026

Churchill alemao:  কলকাতায় পা রাখলেন এনসিপির বিধায়ক চার্চিল আলেমাও , তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা

Date:

Share post:

আগেও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ বহু নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। জনপ্রিয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ কিছুদিন হলো তৃণমুলে যোগ দিয়েছেন। এবার জল্পনা এনসিপির বিধায়ক চার্চিল আলেমাও যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে।

সোমবার রাতেই কলকাতায় এসেছেন গোয়ার ওই নেতা। মঙ্গলবার নবান্ন বন্ধ থাকবে। সব ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার তাঁর বাড়িতে যেতে পারেন আলেমাও। সেখানেই তিনি যোগ দিতে পারেন তৃণমূলে।

আলেমাও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০২২এর ফেব্রুয়ারি মাসে গোয়া বিধানসভার নির্বাচন। আর সেই ভোটে গোয়ায় একক শক্তিতে তৃণমূল লড়বে। তাই এখন থেকেই ঘর গোছাতে কোমর বেঁধে নেমে পড়েছে তারা।

এই পরিস্থিতিতে আলেমাও যোগ দিলে তৃণমূল শিবিরের জোর অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও এর আগেও আলেমাও তৃণমূলে যোগ দিয়েছিলেন
। ২০১৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন। কিন্তু ২.৯১ শতাংশ ভোট পেয়ে জমানত খাওয়ানোর পর তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন শরদ পওয়ারের এনসিপি-তে। গোয়া বিধানসভায় তিনি এখন এনসিপির একমাত্র বিধায়ক।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...