Tuesday, March 24, 2026

Nabanna: ওমিক্রন সংক্রমণ রুখতে সতর্ক রাজ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল

Date:

Share post:

করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। ১৫ ডিসেম্বর (15 December) পর্যন্ত করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ বহাল রাখল রাজ্য সরকার৷ থাকছে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কড়াকড়ি। মঙ্গলবার, নবান্নের (Nabanna) তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
• রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে জরুির প্রয়োজন ছাড়া বাইরে বেরনো যাবে না৷

• সরকারি ও বেসরকারি অফিসে করোনা বিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে।

• অফিসের ভিতরে নিয়মিত জীবানুনাশের কাজও করতে হবে৷

• বিধিনিষেধ না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধি মেনে কঠোর পদক্ষেপ করা হবে।

ভারতে এখনও পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্তের খবর মেলেনি৷ তবে, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে সতর্ক করা হয়েছে৷ যে দেশগুলিতে ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে কলকাতায় এলেই RTPCR টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে৷

আরও পড়ুন- Akhilesh Yadav: যোগী না যোগ্য সরকার চাই উত্তরপ্রদেশে, দাবি অখিলেশ যাদবের

 

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...