Tuesday, February 3, 2026

Mamata Banerjee in Mumbai: আজই পাওয়ার-মমতা বৈঠক

Date:

Share post:

বুধবার এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Mumbai)। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুম্বই সফরের প্রথম দিনেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)-পুত্র আদিত্য ঠাকরে (Aditya Thackeray) ও শিব সেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউতের (Sanjay Rout) সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠক এনসিপি নেতা পাওয়ারের সঙ্গে। মুম্বই সফরের দ্বিতীয় দিনে মমতা পাওয়ারের সঙ্গে বৈঠকে বসবেন। একথা মুম্বই যাওয়ার আগে  জানিয়েছেন তিনি।

বুধবার দুপুর ৩ টের পর পাওয়ার-মমতা বৈঠক হবে বলে জানা গিয়েছে। এদিন দুপুরেই এনসিপি প্রধানের বাসভবনে যাবেন মমতা। এই বৈঠক বিজেপি-বিরোধী জোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Mamata: লক্ষ্য বিজেপি বিরোধিতা: আদিত্য-সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা মমতার

বুধবারই শিল্পপতিদের সম্মেলনে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের ওই সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। সেখানে গিয়ে শিল্পপতিদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্যও আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)।

মঙ্গলবার মুম্বই পৌঁছেই প্রথমে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Mumbai)। মন্দির থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগেও একাধিকবার মুম্বই এসেছেন তিনি, কিন্তু কখনই সিদ্ধি বিনায়ক দর্শন করা হয়নি। এরপর শ্রদ্ধা জানান মুম্বই হামলায় নিহতদের স্মরণে তৈরি পুলিশ মেমোরিয়ালে। তারপর মমতার সঙ্গে হোটেলেই দেখা করতে যান উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে ও শিব সেনা নেতা সঞ্জয় রাউত। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তাও চলে।

spot_img

Related articles

বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার

“সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ...

ফুটবলার রহিম নবীর বাবাকে হিয়ারিং নোটিশ, অসুস্থ হয়ে ICU-তে ৯৫ বছরের বৃদ্ধ 

এসআইআরের হিয়ারিং নোটিশ (SIR hearing notice) ঘিরে এবার আতঙ্কিত পান্ডুয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার শুনানির জন্য ডাক...

উল্টো চাল দিতে গিয়ে বিপাকে পাকিস্তান! বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিরছে ‘গম্ভীর’ বার্তার প্রসঙ্গ

বাংলাদেশকে (Bangladesh cricket team) বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...