Friday, April 3, 2026

Tmc Press Conference: নাগাল্যান্ড গুলিকাণ্ডে অমিত শাহের পদত্যাগ দাবি, ক্ষোভ উগরে দিল তৃণমূল প্রতিনিধি দল

Date:

Share post:

দেশকে নিরাপত্তা দিতে নয়, বিজেপিকে নিরাপত্তা দিতে আর ইডি-সিবিআই-এর মতো সংস্থাকে চালাতে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ (Amit Shah)। নাগাল্যান্ডের (Nagaland) ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করা উচিত। সোমবার, নাগাল্যান্ড যেতে না পেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল (Tmc) সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) সহ অন্যান্য প্রতিনিধিরা। এদিন, নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের (TMC) ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের। দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শান্তনু সেন, লোকসভার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মুখপাত্র বিশ্বজিৎ দেব। তবে, নাগাল্যান্ডে ১৪৪ জারি থাকায় সফর স্থগিত করা হয়। এরপরই সাংবাদিক বৈঠকে বিশ্বজিৎ দেব (Biswajit Dev) জানান, তৃণমূলের উদ্দেশ্য ছিল সেখানকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, নিহতদের পরিবারের সমবেদনা জানানো। কিন্তু নাগাল্যান্ডের মন জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার জেরে যান চলাচলও কার্যত বন্ধ। এই সফরের কোন ভুল ব্যাখ্যা হোক সেটা তারা চাননি এই কারণেই সফর স্থগিত করা হয়।

সুস্মিতা দেব অভিযোগ করেন, নাগাল্যান্ডে গুলিকাণ্ড গণতন্ত্রে আঘাত। কেন্দ্রের তরফে এর জবাব দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনার তদন্তেরও দাবি জানান তিনি। সুস্মিতা দেব বলেন, “গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করছি। নাগাল্যান্ডের মানুষের পাশে আছে তৃণমূল।”

স্বাধীনতার পর বিজেপির শাসনেই উত্তর-পূর্ব ভারত সবচেয়ে বেশি অশান্ত হয়েছে। অভিযোগ সুস্মিতার।নর্থ-ইস্টের মুখ্যমন্ত্রীদের ডেকে অমিত শাহ বৈঠক করুন বলে দাবি জানান সুস্মিতা। AFSPA নিয়েও আলোচনার দাবি তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, দেশের নিরাপত্তা এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে AFSPA একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন।

অসম-মিজোরাম সীমানা সংঘাতে অসম পুলিশের ৬ জন কর্মীর মৃত্যুর ঘটনা ধামাচাপা পড়ে যায়। তৃণমূলের দাবি, নাগাল্যান্ডে গুলিকাণ্ডেও যেন তেমনটা না হয়। এই ইস্যুতে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত। সুস্মিতা জানান, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিস্থিতিতে নাগাল্যান্ড সফর বাতিল করা হয়েছে। পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তৃণমূল।

আরও পড়ুন:Rape:৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতারির পরই একঘরে নির্যাতিতার পরিবার

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...