Wednesday, March 25, 2026

ত্রিপুরায় জোরদার আন্দোলন তৃণমূলের, ৫ জানুয়ারি রাজভবন অভিযানের ডাক

Date:

Share post:

পুরভোটে(municipal election) ত্রিপুরার মাটিতে সাফল্যের মুখ দেখেছে ঘাসফুল শিবির। তবে এই সাফল্য নিয়ে চুপ করে বসে থাকতে রাজি নয় তৃণমূল(TMC)। বরং নতুন করে ত্রিপুরায়(Tripura) আরও জোরদার আন্দোলনে নামছে তারা। আগামী ৫ জানুয়ারি তৃণমূলের তরফ থেকে রাজভবন অভিযান এর ডাক দেওয়া হয়েছে।

সদ্য শেষ হওয়া পুরভোটে ত্রিপুরাতেও ঘাসফুল ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতাংশের নিরিখে রাজ্য পুরভোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। এরপরই বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় আরো বেশি করে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতই নতুন বছরের শুরু থেকেই ত্রিপুরায় সরকারের বিরুদ্ধে সবদিক থেকে আন্দোলনে নামছে তৃণমূল। বৃহস্পতিবার এই আন্দোলনের রূপরেখা তৈরি করতে বৈঠকে বসেছিলেন প্রদেশ তৃণমূল আহ্বয়ক সুবল ভৌমিক।

আরও পড়ুন:KMC 83: বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি খোদ বিজেপি প্রার্থীর স্ত্রীর! কিন্তু কেন?

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি জানান, মূলত ১৫ দফা দাবিতে হবে এই অভিযান। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার, রাজ্যে আইনশৃঙ্খলার উন্নতি করা, সংবাদপত্রের অফিসে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার, শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ করার মতো একাধিক বিষয়। সুবলবাবু জানিয়েছেন, ৫ জানুয়ারি বিবেকানন্দ ময়দানে হবে জমায়েত। সেখান থেকে রাজভবন অভিযান করা হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজ্যে আসবেন বলে জানিয়েছেন তিনি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...