Sunday, June 14, 2026

Tornado: আমেরিকায় টর্নেন্ডোর তান্ডব! তছনছ একাধিক বাড়ি, কেন্টাকিতে মৃতের সংখ্যা অন্তত ৭০

Date:

Share post:

আমেরিকায় টর্নেন্ডোতে লন্ডভন্ড মোট ছটি রাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভয়ঙ্কর ঝড়ের তান্ডবে শুধুমাত্র কেন্টাকিতেই ৭০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। প্রায় ৩২২ কিলোমিটার পর্যন্ত দোকানপাট থেকে শুরু করে বাড়িঘর সব তছনছ হয়ে গিয়েছে। টর্নেডোর এই বিধ্বংসী রূপের সাক্ষী হয়ে রইল কেন্টাকি।

আরও পড়ুন:Tiger: ২৮ বছর পরে বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি, উচ্ছ্বসিত বনদফতর

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, কেন্টাকির একাধিক জায়গায় টর্নেডো আছড়ে পড়েছে। সব শহর মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, “আমি এমন বিধ্বংসী ঝড় দেখিনি। কেনটাকিতে অন্তত ৫০ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

ঘূর্ণিঝড়ের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়েছে কেন্টাকির বিপর্যয় মোকাবিলা বিভাগ। কিন্তু স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্তও মৃতের সংখ্যা কিংবা কতজন আহত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

ঝড়ের জেরে পশ্চিম কেন্টাকিতে এক মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। যদিও ওই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে। মেফিল্ড নামক ছোট শহরেও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে টর্নেডোর প্রভাব পড়েছে ইলিনয়, মিসৌরি এবং আরকানসাসে।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...