Monday, April 6, 2026

Jammu & Kashmir:উপত্যকায় বড়সড় সাফল্য, কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি

Date:

Share post:

ফের উপত্যকায় বড়সড় সাফল্য! বুধবার রাতে কুলগামের রেডওয়ানি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জঙ্গি-যৌথবাহিনীর গুলির লড়াইয়ে দুই জেহাদিকে খতম করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।তারা কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, দুই জঙ্গিই হিজবুল মুজাহিদিন জেহাদি গোষ্ঠীর সদস্য।

আরও পড়ুন:Bank Strike:রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে আজ থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

সম্প্রতি জঙ্গি-যৌথবাহিনী সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা। গত সোমবারই জঙ্গি হানায় ৩ পুলিশ কর্মীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ১২ জন। এরপর থেকেই জোরদার হয়েছে কাশ্মীরের জঙ্গি দমন অভিযান। বুধবার রাতে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর শুনে গোপন অভিযান চালায় কাশ্মীর পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। গা ঢাকা দেওয়া জেহাদিদের আত্মসমপর্ন করার নির্দেশ দেয় যৌথবাহিনী। এরপরই শুরু হয় গুলির লড়াই। প্রথমে পুলিশকে লক্ষ করে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পাল্টা দেয় যৌথবাহিনীও। এই গুলির সংঘর্ষেই দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...