Saturday, April 4, 2026

বাংলার শিল্পপতিদের মোদির রাজ্যে নিয়ে যেতে কলকাতায় পদযাত্রা গুজরাটের মন্ত্রীর

Date:

Share post:

ভোটবাজারে গুজরাটের(Gujrat) মাটিতে শিল্প, বিনিয়োগকে তুলে ধরে গুজরাট মডেলের ঢাক পেটান খোদ নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে মোদির রাজ্যের শিল্পপতিদের বিনিয়োগের হাল-হকিকত স্পষ্টভাবে জানা না গেলেও এবার জানা গেল বাঙালি শিল্পপতিদের গুজরাটে টানতে তৎপর হয়েছে সেখানকার সরকার। আর সেই লক্ষ্যে শহরে পদযাত্রা করে বাংলার শিল্পপতিদের গুজরাটে বিনিয়োগের আবেদন জানিয়ে গেলেন গুজরাটের বিজেপি(BJP) সরকারের শিল্প প্রতিমন্ত্রী জগদীশ পাঞ্চাল(Jagdish Panchal)।

বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে গুজরাটের শিল্প প্রতিমন্ত্রী ও গুজরাতের ভূতত্ত্ব ও খনি দপ্তরের কমিশনার রূপবন্ত সিংয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দশম ভাইব্র্যান্ট গুজরাত শিল্প সম্মেলনের (vibrant gujarat industry summit) প্রচারে বাংলার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আগামী ১০ থেকে ১২ জানুয়ারি হবে ওই সামিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন। সেখানেই বাংলার শিল্পপতিদের উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:নজরে ব্রাহ্মণ ভোট, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে সরাতে নারাজ মোদি সরকার: সুত্র

গুজরাতের প্রতিনিধিদলটি তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা রাজ্যের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেড, টিটাগড় গ্রুপ, বিড়লা কর্পোরেশন লিমিটেড, বিক্রম সোলার লিমিটেড, জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড, গ্রীনপ্লাই ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, টেগা ইন্ডাস্ট্রিজ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, অ্যাটোমিক মিনারেলস ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, আইটিসি লিমিটেড, গ্লস্টার লিমিটেড, লিঙ্ক পেন প্লাস্টিক্স লিমিটেড প্রমুখের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। পাঞ্চালের দাবি, ‘আত্মনির্ভর গুজরাত থেকে আত্মনির্ভর ভারতে’র পথ দেখানোই এই সামিটের প্রাথমিক লক্ষ্য, ঘোষিত স্লোগানও।

তবে প্রশ্ন উঠছে যে নরেন্দ্র মোদি গুজরাটকে শিল্প ও বিনিয়োগের রাজ্য হিসেবে তুলে ধরে গুজরাট মডেলের ঢাক পেটান। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গে শিল্প নেই বলে রাজনৈতিক ফায়দা তুলতে সচেষ্ট হন। সেই গুজরাটের সরকারের মন্ত্রী বাংলায় এসে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের গুজরাটে বিনিয়োগের আবেদন জানাচ্ছেন এই ঘটনা ঘুরিয়ে বিজেপি সরকারের তরফে রাজ্যের শিল্পকে স্বীকৃতি দেওয়া বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...