Thursday, June 25, 2026

Age Of Marriage: আঠারোতে নয় মেয়েদের বিয়ে! নয়া প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভায়

Date:

Share post:

এবার আর ১৮ নয়, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা হতে চলেছে ২১ বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Cabinet) এই প্রস্তাব পাশ হয়েছে। এবার এই সংক্রান্ত বিল সংসদে পেশ করা হবে। সংসদের দুই কক্ষে পাশ হলেই বিলটি (Bill) আইনে (Law) পরিণত হবে। ফলে পুরুষ ও মহিলাদের মধ্যে বিয়ের বয়সের বৈষম্য মেটার সম্ভাবনা।

আইনত ১৮ বছর বয়সে বিয়ে করতে পারেন মেয়েরা। কয়েক দশক ধরে পুরুষদের সঙ্গে মহিলাদের বিয়ের বয়সের এই ব্যবধান রয়েছে। এটা বদলের দাবি উঠছিল বেশ কিছুদিন ধরে। কারণ, বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান-সহ অনেক ক্ষেত্রেই মহিলারা পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর বিষয়ে আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুন- শেষ সম্বলটুকুও থাকবে না, রত্নার নিশ্চিত জয় জেনেই হতাশায় ভুগছেন শোভন

মেয়েদের বিয়ের বয়স পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে গত বছর জুন মাসে। সেই কমিটি রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবেই সায় দিয়েছে। এই বিল আইনে পরিণত হলে, মহিলাদের সামাজিক অবস্থান বদলাতে পারে। করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধের ফলে অনেক ক্ষেত্রেই বেড়েছে স্কুলছুটের সংখ্যা। তার মধ্যে মিলছে নাবালিকাদের বিয়ের খবর। সেই কারণে এবিষয়ে আইনের বদলের থেকে সামাজিক সচেতনতা বেশি প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...