Tuesday, June 23, 2026

তৃণমূলের ক্যাম্পে ব্যানার-ফেস্টুন ছেঁড়া, শাসকদলকে বদনামের চেষ্টার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

Date:

Share post:

কলকাতায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই চলছে বুথে-বুথে ভোট গ্রহণ পর্ব। হার বুঝতে পেরে নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণ বিরোধীদের। তৃণমূলের ক্যাম্পে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপিয়া ঘোষ।

উল্টোদিকে, কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল বলছে, শাসক দলকে বদনাম করতে বিরোধীরা নিজেরাই এমন করছেন। তবে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-KMC Elections: কলকাতার পুরভোটে বিচ্ছিন্ন অশান্তি, বোমার আঘাতে গুরুতর জখম ১ ভোটার

কলকাতায় ১৪৪ ওয়ার্ডে মোট বুথ সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথের সঙ্খ্যা ১হাজার ১৩৯ টি। পুরভোটে নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ কর্মী। প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্ব ২-৪ জন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন রয়েছে।

একাধিক অভিযোগ উঠলেও পুলিশ দ্রুত তা মিটিয়ে দিচ্ছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে ভোট–পর্ব চলছে। প্রতিটি বুথে মোতায়েন রয়েছে সিসিটিভি। বুথের ভিতরে ও বাইরে পুলিশের প্রহরা রয়েছে। প্রতিটি ওয়ার্ডে টহল দিচ্ছেন জিএসপি পদমর্যাদার অফিসাররা।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...