Friday, April 3, 2026

Tiger:অধরা বাঘ, মিলল নখের আঁচড়ের দাগ, আতঙ্কে গ্রামবাসীরা

Date:

Share post:

পাঁচ দিন কেটে গেলেও কুলতলিতে দেখা নেই বাঘের। এদিকে বাঘ খুঁজতে ঘুম উড়েছে বনদফতরের কর্মীদের। ঘুমপাড়ানি বন্দুক নিয়ে শেখপাড়ায় জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে টহল দিচ্ছেন তাঁরা। এদিকে স্থানীয় সূত্রের খবর, বনদফতরের জাল দিয়ে ঘেরা এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। সবমিলিয়ে বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন:Maoist:ছত্রিশগড়-তেলেঙ্গানা সীমান্তে যৌথবাহিনীর গুলিতে নিকেশ ৬ মাওবাদী

বুধবার নদী পেরিয়ে মৈপীঠে ঢুকে পড়ে বাঘ।তাকে বন্দি করতে বন দফতর এলাকা ঘিরে ফেলে। কিন্তু,কর্মীদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় বাঘটি। তারপর শনিবার বনভোজনের আসরে হঠাৎ বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা।আবারও বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা চালানো হয়। কিন্তু সেবারও পালিয়ে যায় বাঘটি।  এরপর থেকে এদিক ওদিক ঘোরাফেরা করছে বাঘ।

আবারও একবার কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় বাঘের গর্জন শোনা যায়। বাঘ ধরতে মাতলা নদীর পাড়ে জঙ্গলে কিছু অংশ মোটা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। একটি ছাগল টোপ হিসাবে ব্যবহার করা হয়। রবিবার রাতে সেই জালও কাটার চেষ্টা করে সে। বাঘের উপর নজরদারি চালাতে বনদফতরের তরফে একটি দল তৈরি করা হয়। তারপরও অধরা র‍য়্যাল বেঙ্গল টাইগার।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...