Saturday, June 27, 2026

Recruitment: রাজ্যে প্রচূর পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Date:

Share post:

পশ্চিমবঙ্গের বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: ১৪/২০২১, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

যে সমস্ত বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল— ইকোনমিক্স, হিন্দি, সাইকোলজি, জুলজি এবং উর্দু।

বেতন পে ব্যান্ড ওয়ান অনুযায়ী প্রতি মাসে ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৬০০০ টাকা। ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি, ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএড এবং নেট/ স্লেট/ সেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে বাংলা জানার বিষয়টি প্রযোজ্য নয়)।

আবেদনের ফি ২১০ টাকা। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। http://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৯ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন- Sc EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরু, নতুন বছরে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...