Friday, April 10, 2026

Accident:খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত ৩ শিশু, আহত ১

Date:

Share post:

সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের চিলখানা বস্তি এলাকায় পিক আপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ২ বালক ও ১ বালিকা। গুরুতর জখম অবস্থায় আরও একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই বালককে চিকিৎসকরা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।এই মুহূর্তে ওই বালকের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পলাতক পিক আপ ভ্যানের চালক।

আরও পড়ুন:সপরিবারে করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, ককটেল থেরাপির খরচ কমানোর আবেদন কেন্দ্রকে

প্রত্যক্ষদর্শীর কথায়, সকালে খড়গপুরের জনতা মার্কেট এলাকার মাঠে খেলছিল ওই শিশুরা। এমন সময় একটি পিক আপ ভ্যান গাড়িটিকে পিছোতে গিয়ে তাদের সজোরে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই ২ বালক ও এক বালিকা। গুরুতর অবস্থায় আরও একজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু বালকের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পিক আপ ভ্যানটিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। বিপদ বুঝে চম্পট দেয় পিক আপ ভ্যান চালক। তাকে ধরার চেষ্টা করছে স্থানীয় পুলিশ।মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চিলখানা বসতি এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই রাস্তায় এভাবে গাড়ি চালানো নিষিদ্ধ। তা সত্ত্বেও কেন ওই পিক আপ ভ্যানটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...