Wednesday, June 24, 2026

India Team: জোহানেসবার্গে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টে ভারতকে ৭ উইকেট হারাল প্রোটিয়ারা

Date:

Share post:

জোহানেসবার্গে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা (India-South Africa)। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনেই টিম ইন্ডিয়াকে ৭ উইকেট হারাল প্রোটিয়ারা। সৌজন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার। তাঁর ব‍্যাটে ভর করেই জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টেস্টের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারতীয় শিবির। পিঠে চোট পাওয়ায় শেষ মুহূর্তে ছিটকে যান অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের ২৪০ রানের লক্ষ‍্যে ম‍্যাচের তৃতীয় দিনেই দুই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে ১২২ রানে লক্ষ‍্য ছিল এলগারদের। কিন্তু বৃষ্টির কারণে ম‍্যাচ শুরু হতে হয় দেরি। ম‍্যাচ শুরু হতেই দলকে ব‍্যাট হাতে ভরসা দিলেন এলগার। ৯৬ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা নেন প্রোটিয়া অধিনায়ক ৷ এলগার সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকা অবস্থায় ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ এদিনের ম‍্যাচে এলগারকে যোগ‍্য সঙ্গ দেন তেম্বা বাভুমা ৷ ব্যাক্তিগত ২৩ রানে অপরাজাতি থাকেন তিনি ৷

বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি থাবা বসালেও জয় পেতে অসুবিধা হয়নি প্রোটিয়াদের ৷ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১২২ রান ৷ হাতে আট উইকেট ৷ সময় দু’দিন ৷ কিন্তু দিনের শুরু থেকেই বৃষ্টি ভারতীয় শিবিরে আশার সঞ্চার করেছিল ৷ বৃষ্টিতে এদিন প্রথম দুটি সেশন ধুয়ে যায় ৷ কিন্তু চা বিরতির পর খেলা শুরু হলে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্বিতীয় টেস্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ম্যাচের সেরা প্রোটিয়া অধিনায়ক এলগার ৷ সিরিজের ফলাফল ১-১।

আরও পড়ুন:Lionel Messi: করোনা মুক্ত মেসি, জানাল পিএসজি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...