Friday, June 12, 2026

জ্বলন্ত স্টোভের বিষাক্ত ধোঁয়ায় ফ্ল্যাটের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু মা ও চার সন্তানের

Date:

Share post:

দিল্লিতে (Delhi) মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বন্ধ ফ্ল্যাটে জ্বলন্ত স্টোভের বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল মা ও চার সন্তানের রাজধানীর সাহাদরা সীমাপুরী এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, সীমাপুরী এলাকার ওই ফ্ল্যাটটি অমরপাল সিং নামে এক ব্যক্তির। সেখানেই পরিবার নিয়ে ভাড়া ছিলেন মোহিত কালিয়া। পরিবারে মোহিতের সঙ্গে থাকতেন স্ত্রী রাধা এবং দুই ছেলে ও দুই মেয়ে। ঘটনাস্থল থেকে রাধা এবং তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার করা হয়। একটি শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে তাঁকেও মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দিল্লিতে প্রবল ঠান্ডার কারণেই ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ রেখছিলেন রাধা। সেই অবস্থাতেই স্টোভ জ্বালিয়ে রান্না করছিলেন তিনি। আর জ্বলন্ত স্টোভের বিষাক্ত ধোঁয়ার জেরেই মৃত্যু হয়েছে পাঁচজনের। মর্মান্তিক দুর্ঘটনায় গোটা পরিবারকে হারিয়ে ভেঙে পড়েছেন মোহিত কালিয়া। সীমাপুরী আবাসনেও শোকের ছায়া।

 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...