Sunday, April 5, 2026

বিতর্কের মাঝেই নিমেষে বিলীন পাঁচ দশকের ইতিহাস, শিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারকের শিখায়

Date:

Share post:

দীর্ঘ ৫০ বছর পর রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা মিশল জাতীয় যুদ্ধ স্মারক শিখায়। দেশের সেনা জওয়ানরা এই অগ্নিশিখাকে বহন করে আনেন। সেই শিখাকে মিশিয়ে দেওয়া ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এর প্রজ্বলিত অগ্নিশিখার সঙ্গে।

আরও পড়ুন:Netaji Subhash Chandra Bose: ড্র্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রীর নয়া চাল ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি

১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়ী হয় ভারত। ভারতীয় জওয়ানদের রক্ত ও মুক্তিযোদ্ধাদের বলিদানের ভিতের উপর তৈরি হয় বাংলাদেশ। সেই যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মারক তৈরি হয়। ১৯৭২ সালে সাধারণতন্ত্র দিবসে এই সৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।তখন থেকে জ্বলছিল এই অনির্বাণ শিখা। প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হতেন দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার প্রধান।কিন্তু আজ,শুক্রবার নিমেষেই বিলীন হয়ে গেল সেই শিখা। মোদি সরকারের নির্দেশে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ মিশিয়ে দেওয়া হয় অমর জওয়ান জ্যোতির সেই অনির্বাণ শিখা।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...