Monday, April 6, 2026

Supreme Court: ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের: উইল না থাকলে বাবার সম্পত্তিতে অগ্রাধিকার কন্যার

Date:

Share post:

ফের একটি ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত। উইল না থাকলে হিন্দু বাবার কন্যারা সম্পত্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাবার উপার্জিত সম্পত্তির উপর ভাইয়ের সন্তানদের থেকে মেয়ের অধিকার বেশি। হিন্দু উত্তরাধিকার আইনে হিন্দু মহিলা এবং বিধবাদের সম্পত্তির অধিকার সম্পর্কিত মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার, এই রায় দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

সুপ্রিম কোর্টের বিচারপতি এস আবদুল নাজির এবং কৃষ্ণা মুরারির একটি বেঞ্চ ৫১পৃষ্ঠার রায়ে বলেছে, একজন হিন্দু ব্যক্তির উইল (Will) না থাকলে মৃত্যুর পরে তাঁর সম্পত্তি, স্ব-অর্জিত সম্পত্তি হোক বা পারিবারিক সম্পত্তি ভাগ করে প্রাপ্ত হোক, উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। এক্ষেত্রে কন্যা তাঁর অন্যান্য আত্মীয় যেমন মৃত ব্যক্তির ভাইদের পুত্র/কন্যাদের থেকে অগ্রাধিকার পাবে।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...