Friday, April 3, 2026

Covid Update:স্বস্তি দিয়ে দেশে নিম্নমুখী করোনার গ্রাফ

Date:

Share post:

স্বস্তি দিয়ে টানা পাঁচদিন পর দেশের দৈনিক সংক্রমণ তিন লক্ষের নীচে নামল। একইসঙ্গে ২০ শতাংশের নীচে নেমেছে সংক্রমণের হার।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬.৩৯ শতাংশ কম। সংক্রমণের হারও টানা পাঁচ দিন ১৫ শতাংশের উপর ছিল। সোমবার তা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এই হার নেমে হয়েছে ১৫.৫২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় কোভিডের কোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন, শতকরা হিসেবে যা ৯৩.১৫।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৪৯,১০৮, যার মধ্যে পজিটিভিটির রেট ১৫ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কর্নাটক। ওই রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু (৩০,২১৫), মহারাষ্ট্র (২৮,২৮৬) এবং কেরল (২৬,৫১৪)। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই সময়ের মধ্যে দু’লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে কোভিড পরিস্থিতির মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই  ১৬২.৯২ কোটি দেশবাসী টিকা পেয়েছেন। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চালু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ। বুস্টার ডোজ পাচ্ছেন প্রবীণ কো-মর্বিডিটি রোগীরাও।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...