Saturday, April 4, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

Date:

Share post:

মহারাষ্ট্রে (Maharashtra) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জন ডাক্তারি পড়ুয়ার। মৃতদের মধ্যে এক বিজেপি (BJP) বিধায়কের ছেলেও রয়েছেন। গতকাল, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

পুলিশ সূত্রে খবর, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সেলসুরার কাছে একটি সেতুর উপর থেকে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া। এঁদের মধ্যে ছিলেন মহারাষ্ট্রের তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে। বাকি ছয় মৃত ডাক্তারি পড়ুয়া হলেন,
পবন শক্তি, নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও শুভম জয়সওয়াল।

এনন দুর্ঘটনার খবরে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...