Wednesday, June 24, 2026

কনভয় আটকাল পুলিশ, রাস্তায় বসে বিক্ষোভ শুভেন্দুর

Date:

Share post:

স্কুল-কলেজ খোলার দাবি নিয়ে বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে পুলিশ তাদের আটকে দেয়। প্রতিবাদে রাস্তাতেই অবস্থানে বসে পড়েন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি বিকাশ ভবনে যান। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ঢোকার মুখেই তাঁর কনভয় আটকে দেওয়া হয়। জোর করে তিনি বিকাশ ভবনে ঢুকতে গেলে তাঁর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। সেখানে একাধিক বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন।
এ দিন ১২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়িতে ছিল বিজেপি নেতাদের একটি বৈঠক। সেই বৈঠক শেষেই বিকাশ ভবনের দিকে যাচ্ছিলেন তিনি। পুলিশ তাঁদের বলে, ১৪৪ ধারা জারি রয়েছে, তাই যাওয়া যাবে না। এই বলে বাধা দেওয়া হয় বিধায়কদের। পরে শুভেন্দু রাস্তা থেকে উঠে গেলেও তিনি জানিয়েছেন যে তিনি আবারও আসবেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...