Saturday, April 4, 2026

RABI SHASHTRI: এখনই কমেন্ট্রি বক্সে ফেরার সম্ভাবনা নেই শাস্ত্রীর

Date:

Share post:

টিভির পর্দায় যারা রবি শাস্ত্রীকে কমেন্টেটর হিসাবে দেখতে চান, তাদের আরও একবার হতাশ হতে হবে। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও তারপর শ্রীলঙ্কা সিরিজে তাঁকে এই ভূমিকায় দেখা যাবে না। কমেন্টেটরদের যা তালিকা সামনে এসেছে, তাতে শাস্ত্রী নেই। তিনি অবশ্য বর্তমানে ওমানে লেজেন্ডস ক্রিকেটের কমিশনারের দায়িত্বে রয়েছেন।
সাত বছর ভারতীয় দলের কোচ থাকার পর সম্প্রতি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন শাস্ত্রী। এরপর তিনি আবার টিভিতে ভারতের ম্যাচে কমেন্টেটরের ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছিল। এই ভূমিকায় তিনি যথেষ্ট জনপ্রিয়। কিন্তু সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে শাস্ত্রীকে কমেন্ট্রি বক্সে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যে তাঁকে দেখা যাবে না সেটা পরিষ্কার হয়ে গিয়েছে এই টিমে তাঁর নাম নেই বলে। কমেন্ট্রি টিমে আছেন সুনীল গাভাসকর, লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, দীপ দাশগুপ্ত, মুরলি কার্তিক, অজিত আগারকর, হর্ষ ভোগলে ও ইয়ান বিশপ।

আরও পড়ুন- ‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে
আইপিএলে শাস্ত্রী কোনও দলের দায়িত্বে নেই। কিন্তু লেজেন্ডস ক্রিকেটের দায়িত্বে আছেন। কেন তিনি এখনই তাঁর পছন্দের জায়গা কমেট্রি বক্সে ফিরছেন না? জানা গিয়েছে শাস্ত্রীর সামনে এখন অনেকগুলি কাজের অফার রয়েছে। তিনি আগামী দু’মাস এসব নিয়ে ব্যস্ত থাকবেন। তারপর ঠিক করবেন টিভি মাইক হাতে তুলবেন কিনা। তুললে আইপিএলে তাঁকে চেনা ভূমিকায় দেখা যেতে পরে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...