Saturday, April 4, 2026

ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট: ধনকড়- পেগাসাস অধিকারীকে নয়া জুটি হিসাবে চিহ্নিত কুণালের

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) এবং শুভেন্দু (Suvendu Adhikari) ওরফে পেগাসাস অধিকারীকে নতুন জুটি হিসেবে চিহ্নিত করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার কুনাল টুইট করে লেখেন, ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট। পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্যপাল মুখ্য ভূমিকায়। এবং রাজ্যপালের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন শুভেন্দু অধিকারী। যা পুরোটাই এখন বিনোদনের প্যাকেজ।

আরও পড়ুন: মহাত্মা গান্ধীর মৃত্যু দিনেও ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, কী বললেন জ্যোতিপ্রিয়?

কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, “জগদীপ ধনকড় পেগাসাস অধিকারীকে কোলে নিয়ে জুটি বাঁধতে চাইছেন। ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট। বঙ্গরাজনীতির নতুন বিনোদন।
বিজেপির বিদ্রোহ, কাদাছোঁড়াছুড়ি থেকে নজর ঘোরাতে রাজ্যপাল পদের সম্মানকে ধুলোয় মিশিয়ে তৃণমূল কংগ্রেস এর বিরোধিতার বৃথা চেষ্টা।”

 

এখন বঙ্গ রাজনীতির নতুন জুটি রাজ্যপাল এবং পেগাসাস অধিকারী। শোনা যাচ্ছে, একে অপরকে সমর্থন করায় মূলত এঁদের কাজ। সবাই জানে বঙ্গ বিজেপিতে এখন কাদা ছোড়াছুড়ি চলছে। একদিকে শান্তনু ঠাকুরের গোষ্ঠী, একদিকে বিদ্রোহীদের গোষ্ঠী, একদিকে বহিষ্কারের গোষ্ঠী, একদিকে দিলীপ গোষ্ঠী। বিজেপি এখন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। বিজেপি কার্যত ভেঙে যাওয়ার মুখে। বিজেপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে তৈরি হচ্ছে কমিটি। এই পরিস্থিতিতে সকলের নজর ঘোরাতে মঞ্চে নেমে পড়েছেন রাজ্যপাল। সঙ্গে দোসর পেগাসাস অধিকারী। দু’জনের কথায় কোনো রাজনৈতিক ও সাংবিধানিক মাহাত্ম্য নেই, পুরোটাই বিনোদনের জায়গা এসেছে। ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট সিনেমার সঙ্গে তুলনা করা যায়।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...