Monday, April 6, 2026

উত্তরপ্রদেশে প্রাণঘাতী হামলার মুখে আসাদউদ্দিন ওয়েইসি, গাড়ি লক্ষ্য করে চলল গুলি

Date:

Share post:

উত্তরপ্রদেশে(Uttar Pradesh) নির্বাচনী প্রচারে(election campaign) গিয়ে হামলার মুখে পড়লেন এআইএমআইএম(AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)। মিরাটে জনসভা সেরে দিল্লি ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা। ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। যদিও কপাল জোরে রক্ষা পেয়েছেন ওয়েইসি।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, “আমি দিল্লি যাচ্ছিলাম মিরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়ি লক্ষ্য করে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি।” এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও এখনও পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশ প্রশাসন। তবে প্রশ্ন উঠছে ভিভিআইপি একজন রাজনৈতিক নেতাকে যদি উত্তর প্রদেশে গিয়ে এভাবে প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয় তাহলে সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...