Tuesday, June 23, 2026

না ফেরার দেশে লতা, শোকপ্রকাশ পণ্ডিত অজয় চক্রবর্তীর

Date:

Share post:

প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes away)। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)।

আরও পড়ুন: “যতদিন আমি দলের সাধারণ সম্পাদক আছি..” কেন বললেন অভিষেক?

অজয় চক্রবর্তী বলেন, “ওনাকে (Lata Mangeshkar passes away) আমরা জীবন্ত সরস্বতী হিসেবে মানি। গান ভালোবাসার বিষয়টা প্রথম জেনেছি ওঁর থেকে। গানের মধ্যে প্রাণ রয়েছে তাও জেনেছি ওনার থেকে। যাদের গান শুনে বড় হয়েছি তাদের মধ্যে প্রথম লতা মঙ্গেসকার হবে। একজন মানুষ ভীষণ স্ট্রাগল করে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীর নিয়মে সবাইকে চলে যেতে হয়। তবে আমাদের মনে রাখতে হবে স্ট্রাগল করে লতাজি নিজের জায়গা প্রতিষ্ঠা করেছিলেন। আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি। লতা মঙ্গেশকর কোনো দিন মারা যাবেন না। উনি থাকবেন আমাদের মনের মধ্যে আমাদের প্রাণের মধ্যে। উনি সঙ্গীতরত্ন।”

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...