Tuesday, March 31, 2026

Lata Mangeshkar: শিল্পী হিসেবে লতাজির মুল্যবোধ আমাকে সবসময় আকর্ষণ করেছে: ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

সুর সম্রাজ্ঞী ভারতরত্ন (Bharat Ratna) কিংবদন্তি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সংগীত শিল্পী ঋদ্ধি (Ridhi) বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধি (Ridhi) শোকপ্রকাশ করে জানান, লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) একটি যুগ। নিজেই একটি প্রতিষ্ঠান। যতদিন চাঁদ সুর্য থাকবে লতাজিও থাকবেন মানুষের হৃদয়ে। তাঁর সৃষ্টি থাকবে মানুষের মনে। লতার গান প্রতিটি প্রজন্মের কাছে সমান জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিল, আছে, থাকবে।

আরও পড়ুনঃ ‘আমি তো শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চাইতাম’, লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বললেন উস্তাদ রশিদ খান

আরও পড়ুনঃ “আচ্ছা লাগা/লাগে রাহো”, লতাজির দুটি শব্দ গুরুমন্ত্র আমার জীবনে: অনীক ধর

ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি বয়স এবং কাজের দিক থেকে ক্ষুদ্র মানুষ তাঁর সামনে। তাই তাঁর জীবন, তাঁর সংগীতের পরিধির পরিমাপ করা আমার কাছে স্পর্ধার বিষয়। তাঁর গান শুনে শৈশব, যৌবন কেটেছে। আমরা বড় হয়েছি তাঁর গান শুনতে শুনতে। একজন শিল্পীর ইন্টিগ্রিটি, এবং শিকড়ের প্রতি শ্রদ্ধা তাঁর কাছ থেকে শিখেছি। আমিও শিকড়ের গান, শুদ্ধসংগীত নিয়েই চর্চা করি, তাই লতাজির মুল্যবোধ আমাকে সবসময় আকর্ষণ করেছে।”

মানুষ হিসেবে লতামঙ্গেশকারকে নিয়ে বলতে গিয়ে ঋদ্ধি জানান, “বাবা দীননাথ মঙ্গেশকরের হাত ধরে মারাঠি স্টেজ থেকে লতাজির জীবন এবং সংগীত শুরু। দেশ-বিদেশে বহু প্রোগ্রামে তিনি হারমোনিয়াম নিয়ে মারাঠি থিয়েটারের গান একটা-দুটো গাইতেন। এটা তাঁর বাবা এবং মারাঠি থিয়েটারকে মনে রেখে শ্রদ্ধাজ্ঞাপন ছিল। এখন যখন ইন্টিগ্রিটি কথাটিই জানেন না বহু শিল্পী, তখন লতাজির আদর্শ আমাদের মতো সকল শিল্পীর কাছে শিক্ষনীয়। তাঁর আচরণ, ভদ্রতা, শালীনতা সবকিছুই সংগীতের পাশাপাশি আমাদের শিক্ষনীয়।”

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...